সরওয়ার কামাল মহেশখালী :: কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন (২৫) ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
তিনি ভোলা জেলা থেকে আগত মোয়াজ্জেম হোসেন ও রাবিয়া খাতুনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ঘুম থেকে উঠে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দেন রিয়াজ উদ্দিন।
পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। ঘটনাটি এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি করেছে।
নিহতের পিতা মোয়াজ্জেম হোসেন জানান, রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল।
ধারণা করা হচ্ছে, ওই মানসিক অবস্থার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।














