বুধবার ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিজিবির অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক ১

🗓 শুক্রবার, ০৮ মে ২০২৬

👁️ ৬০ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৮ মে ২০২৬

👁️ ৬০ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সী-বীচ বিওপি সদস্যরা মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, হাজমপাড়া এলাকার একটি বসতঘরে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল রাতেই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরে ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বিজিবি সদস্যরা মোঃ ইসহাক (২৬) নামে এক ব্যক্তির বসতঘর ঘিরে ফেলেন।

এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটক মোঃ ইসহাক টেকনাফ উপজেলার হাজমপাড়া এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ ও মজুদ করে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর