নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় পাচারকালে ইয়াবাসহ ৩ কারবারিকে আটক করেছে পুলিশ।
এসময় তাদের তল্লাশি করে ৩হাজার পিস ইয়াবা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া কলেজ গেইট চৌমুহনীতে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৃত দুদু মিয়ার ছেলে ইমাম হোসেন (৪০) তার স্ত্রী নুর জাহান (৩৫), এবং একই উপজেলার হোয়াইক্যং উত্তর পাড়া এলাকার ফরিদ আলমের মেয়ে রুমি আক্তার (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, পেকুয়া থানার এসআই মো. সাজ্জাদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে পেকুয়া চৌমুহনীর মৌলভী নুরুল হক চৌধুরী মার্কেট সংলগ্ন বদরখালী সিএনজি স্টেশনে বিশেষ অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে (০৮/২৬) মামলা রুজু করা হয়েছে।
পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন , তিন হাজার পিস ইয়াবা ও ৩ টি মোবাইল সহ ৩ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।














