সরওয়ার কামাল মহেশখালী :: মহেশখালী উপজেলা মেডিকেল সংগঠন ফারিয়ার আয়োজনে মহেশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১১মে সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মুখে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা ফারিয়ার সভাপতি মোজাম্মেল হক।
উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক জুয়েল রানার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা বলেন,একটি প্রশিক্ষিত জনগোষ্ঠী ঔষধ কোম্পানিতে প্রায় ৩লক্ষ যুবক কর্মরত আছে।
এমএ পাশ যুবক পরিশ্রম করে কোম্পানিতে চাকুরী করে নিজে বাঁচেনা অন্যজনকে বাচাঁয়। রাষ্ট্রীয় জনগ্রুত্বপূর্ন ও রাজস্ব আদায়ে অন্যন্য ভূমিকা রাখে কোম্পানি প্রতিনিধিরা।
একটি রাষ্ট্রের অশুভ চক্র তাদের কে দালাল আখ্যয়িত করে সম্মান হানি করে।
দোকানদার ও দোকানের প্রতিনিধিরা অশুভ আচরণ করে।
নানান হেনাস্তার শিকার হয়েও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস পরিশ্রম করে।
রিপ্রেজেনটেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মহেশখালীতে কর্মরত এরিয়া ম্যানেজার শফিউল আলম,সুভাষ রায় সহ বিভিন্ন প্রতিনিধিগণ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় শতাধিক ফারিযার সদস্যরা উপস্থিত ছিলেন।














