সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরু বিক্রি করতে যাওয়ার পথে গাড়ি উল্টে ১ জনের মৃত্যু, আহত ২

🗓 রবিবার, ২৪ মে ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৪ মে ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলায় হাটে গরু বিক্রি করতে যাওয়ার পথে সড়কে গাড়ি উল্টে জয়নাল আবেদিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছে।

রবিবার (২৪মে) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়ার লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদিন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রাহাতজানি পাড়া এলাকার মৃত নাগু মিয়ার ছেলে। দুর্ঘটনার পর চালক কৌশলো সটকে পড়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত জয়নাল আবেদিন সকালে তার চাচাতো ভাই বেলাল এবং তার ছেলের সঙ্গে কুরবানির গরু বিক্রি করতে পিকআপ গাড়ি নিয়ে চকরিয়ার ইলিশিয়া বাজারে যাচ্ছিলেন।

লালব্রিজ এলাকায় পৌছালে বেপরোয়া গতির গাড়িটি হঠাৎ উল্টে যায়।

এতে গাড়ির উপর থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন জয়নাল আবেদিন।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের ভাই ইকবাল বলেন, আমার ভাই জয়নাল সকালে গরু বিক্রি করতে ইলিশিয়া বাজারে যাচ্ছিলেন। চালকের বেপরোয়া গতির কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি।

তবে ঘটনাস্থল আমার এরিয়ার বাইরে। চকরিয়া উপজেলার লালব্রিজ এলাকায়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর