এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: চলতি বছরের ১১জুন শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। দিন যতই ঘনিয়ে আসছে,ততই বাড়ছে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা।
অধীর অপেক্ষায় প্রহর গুনছেন ফুটবল প্রেমীরা। নিচ্ছেন প্রিয় দলকে সমর্থনের প্রস্তুতি নিচ্ছেন। সে দলের পতাকা এবং জার্সি সংগ্রহ করছেন অনেকে।
দেখা যায়, ঈদগাঁও বাজারের ডিসি সড়কস্থ খেলাঘরে বিশ্বকাপের অংশ নেওয়া বিভিন্ন দলের পতাকা বিক্রি হচ্ছে।
আর্জেন্টিনা, ব্রাজিল, সৌদি আরব এবং বাংলাদেশ দলে পতাকা দোকানে বাইরে টাঙিয়ে রাখতে চোখে পড়ে। পতাকা,জার্সি বিক্রি হচ্ছে কম বেশি।
কদিন ধরে পতাকা বিক্রি শুরু হয়। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে না কেন, ততই বিক্রি মোটামুটি বাড়ছে।
বিভিন্ন দেশের পতাকা বিক্রি করা হচ্ছে। প্রকারভেদে প্রতিটি পতাকার দাম হাঁকা হচ্ছে।
দোকান কর্মচারী ইব্রাহিম জানান, বিশ্ব কাপ ফুটবলকে সামনে রেখে পতাকার কদর বাড়ছে। ফুটবল প্রেমীরা তাদের পছন্দের জার্সি নিতেও ভুল করছেন না।
তবে আর কয়টাদিন পর হয়তো বাড়তে পারে বিক্রি।
ফুটবল প্রেমীরা জানান, বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন দলের জার্সি দেখা যাচ্ছে। পতাকাও নিচ্ছে।
আর কিছুদিন বাকী থাকলেও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় ঈদগাঁও উপজেলার প্রত্যান্ত পাড়া মহল্লাজুড়ে ফুটবল প্রেমীদের মাঝে।













