সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী থানার পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক মাদক মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
২৪ই মে মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সুলতানের নেতৃত্বে এএসআই শরীফুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স কালারমারছড়া ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আবু তালেবের পুত্র।মোঃ ইসমাইল (৫৫)।
তিনি মৃত আবু তালেবের পুত্র মোঃ ঈসমাইল।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইসমাইলের বিরুদ্ধে চকরিয়া থানার জিআর মামলা নং-৪৯৫/২২, এসটি মামলা নং-১০২৭/২৩ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ) ও ১০(ঘ) ধারায় যাবজ্জীবন সাজা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
আইনের আওতায় আনার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে ইতিমধ্যে মহেশখালী থানায় হাজির করা হয়েছে এবং তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।













