বুধবার ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদ উদ্ধার, আটক-১

🗓 বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

👁️ ৫১ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

👁️ ৫১ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (টেকনাফ-২ বিজিবি)।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মেরিন ড্রাইভ সড়কের হাবীবছড়া বাজার এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে টেকনাফ থেকে কক্সবাজারে মাদকের একটি চালান পাচার করা হবে।

এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ মে) উক্ত এলাকায় বিজিবি একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

রাত সোয়া ৯টার দিকে টেকনাফ থেকে আসা একটি মোটরসাইকেল চেকপোস্টের নিকট পৌঁছালে চালকের গতিবিধি সন্দেহজনক মনে হয়।

এসময় বিজিবির আভিযানিক দল মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে চালক মোটরসাইকেলটি ফেলে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি জব্দ করে সী-বীচ বিওপিতে নিয়ে যান।

বুধবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জব্দকৃত মোটরসাইকেলটি তল্লাশি করে তেলের ট্যাংকের সংলগ্ন প্রটেক্টরের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সোয়া ৫টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজিবাইক তল্লাশির জন্য থামান। এসময় চালকের আচরণ সন্দেহজনক মনে হলে ইজিবাইকটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ইজিবাইকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি কালো পলিথিনের ভেতর থেকে মোট ৫৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় অবৈধ মাদক পরিবহনের দায়ে ইজিবাইক চালককে আটক করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত যানবাহনের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।

আটক আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত মোটরসাইকেলের বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

May be an image of motorcycle and text that says 'DAMOs দমদমিয়া সীমান্ত ফাঁড়ী ভ্রাতৃত্ববোধ শৃভখলা 20ロ5ー มเอรล์ต ወር দক্ষতা আমদমিমা দমিয়া বिবস টেকোনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)'

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর