মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় দুই মাদক মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার

🗓 মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস,উখিয়া :: কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুইটি মাদক মামলার দীর্ঘদিনের পলাতক এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

সোমবার (৯ জুন) দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্রে এ তথ্য জানা গেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তারা জানতে পারে যে, উখিয়া থানার একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পালংখালী বাজার এলাকায় অবস্থান করছে।

তথ্যের সত্যতা যাচাইয়ের পর র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ছৈয়দুল বশর ওরফে ছিয়ক ওরফে সিসি (৩৯)।

তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার আব্দুল ছবুরের ছেলে।

র‌্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় দায়ের হওয়া দুইটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি এবং চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর