বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা : ৮ বছর পর নারী আসামি গ্রেফতার

🗓 শনিবার, ২৭ জুন ২০২৬

👁️ ৭৬ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৭ জুন ২০২৬

👁️ ৭৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে নিজের আপন ছোট ভাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫, কক্সবাজার।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদররের একটি চৌকস আভিযানিক দল গত বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর মডেল থানার লিংক রোড সংলগ্ন জানারঘোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ছেনোয়ারা বেগম (৩৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা (৩ নম্বর ওয়ার্ড) এলাকার মো. এরশাদের স্ত্রী। তিনি নিহত ব্যক্তির আপন বড় বোন।

প্রাথমিক অনুসন্ধান এবং মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে ছেনোয়ারা বেগম এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে তার আপন ছোট ভাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে উপর্যুপরি গুলি করে হত্যা করে।

এ ঘটনায় ২০১৮ সালে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে ছেনোয়ারা বেগম দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

পরবর্তীতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্টভুক্ত ওই আসামিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, সন্ত্রাস, হত্যা, উগ্রবাদসহ সকল ধরনের অপরাধ দমনে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর