বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদক মামলার আসামি গ্রেপ্তার

🗓 শনিবার, ২৭ জুন ২০২৬

👁️ ৪৯ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৭ জুন ২০২৬

👁️ ৪৯ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: দেশের সীমান্তবর্তী এলাকা ও পর্যটন নগরী কক্সবাজারে মাদকের বিস্তার রোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে যাচ্ছে র‍্যাব-১৫।

এরই অংশ হিসেবে টেকনাফে বিশেষ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক নারী আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে র‍্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মহিলা র‍্যাব সদস্যের সক্রিয় সহযোগিতায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি রোজিনা বেগম (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রোজিনা বেগম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আবুল মনজুরের স্ত্রী।

র‍্যাব সূত্রে জানা যায়, রোজিনা বেগমের বিরুদ্ধে নরসিংদী থানায় ২০২১ সালে দায়ের করা একটি মাদক মামলায় বিচার শেষে আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(গ) উপধারায় দোষী সাব্যস্ত করেন।

আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব-১৫-এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে র‍্যাব-১৫ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সমাজকে মাদকের ভয়াবহ করাল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের গোয়েন্দাভিত্তিক ও সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর