বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

🗓 রবিবার, ২৮ জুন ২০২৬

👁️ ৫৬ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৮ জুন ২০২৬

👁️ ৫৬ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ মো. মিজানুর রহমান (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুপাড়া বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার বালুছড়া পাতাবাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই বাড়ি থেকে হোসেন আলীর ছেলে মো. মিজানুর রহমানকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে আসামি করা হয়েছে।

তারা হলেন— হোসেন আলী, তার অপর ছেলে তারেক হোসেন, রামু উপজেলার পূর্ব গোয়ালিয়া পাড়া গ্রামের মির আহমদের ছেলে কামাল উদ্দিন ওরফে ‘সাইত্রিশ কামাল’ এবং উখিয়ার পাতাবাড়ি গ্রামের আলী খলিবার ছেলে মনজুর খলিবা। অভিযানের সময় তারা পালিয়ে যান।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি, জব্দকৃত ইয়াবা এবং পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরপূর্বক উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সীমান্ত এলাকায় মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর