বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ১ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ ক্যাপসুল

🗓 রবিবার, ২৮ জুন ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৮ জুন ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: সারাদেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন। এরই অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলাতেও ভিটামিন ‘এ’প্লাস ক্যা¤ন্ঠননের আনুষ্টানিক উদ্ধোধন হয়েছে।

দুই উপজেলার ১৮টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ৪’শ৩৫ কেন্দ্রে শুরু হয়েছে ভিটামিন‘এ’প্লাস ক্যাম্পইন কার্যক্রম।

রবিবার (২৮জুন) সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্ধোধন করেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিসকাত উদ্দীন আহমদ, ডা. মো.মামুন অর রশিদ চৌধুরী, ডা. আবদুল মোমেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এস. এম. সাইফুল আলম, টেকনোলজিস্ট (ইপিআই) পলাশ সুশীলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা।

চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম বলেন, চকরিয়া উপজেলার ১১টি ইউনিয়ন, নবগঠিত মাতামুহুরী উপজেলার ৭টি ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৪’শ ৩৫ কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

তন্মেধ্যে, চকরিয়া উপজেলার ১১টি ইউনিয়নের ২৬৬ কেন্দ্রে ,নবগঠিত মাতামুহুরী উপজেলার ৭টি ইউনিয়নের ১৬ কেন্দ্র এবং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ৪৩৫ কেন্দ্রে ভিটামিন‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলা এবং চকরিয়ার পৌরসভায় প্রায় ১ লক্ষ ৬শত ৪৬জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ১ থেকে ৬ মাস বয়সী ১১ হাজার ৯৬০ জন এবং ১ থেকে ৫ বছর বয়সী ৮৮ হাজার ৬৮৬জন শিশু ভিটামিন‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান তিনি।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প:প কর্মকর্তা ডা.মেহাম্মদ জয়নাল আবেদীন বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে ১ থেকে ৫বছর বয়সী শিশুদের ভিটামিন‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম গ্রহণ করেচেন।

এরই অংশ হিসেবে চকরিয়া ও মাতামুহুরী উপজেলা এবং চকরিয়া পৌরসভার ৪শত৩৫ কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওনোর কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

জাতীয় ভিটামিন ‘এ’ক্যাপসুল কার্যক্রম উপলক্ষে গত কয়েকদিন ধরে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার প্রত্যন্ত গ্রামে মাইকিং করা হয়েছে। প্রতিটি মহল্লায় গিয়ে প্রচারণা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অভিভাবকদের নির্ধারিত কেন্দ্র বা হাসপাতালে এসে ১ থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর