বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সততার উজ্জ্বল দৃষ্টান্ত : কুড়িয়ে পাওয়া স্বর্ণের রিং ফিরিয়ে দিলো শিক্ষার্থী

🗓 রবিবার, ২৮ জুন ২০২৬

👁️ ৪৬ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৮ জুন ২০২৬

👁️ ৪৬ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও ::  সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো গোমাতলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারিয়া। এমন ঘটনায় প্রশংসায় ভাসছেন ছাত্রীটি।
জানা যায়,বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের একটি স্বর্ণের রিং কুড়িয়ে পায় পারিয়া। মূল্যবান রিংটি নিজের কাছে না রেখে সে হঠাৎ  বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের হাতে জমা দেয়।
পরে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে স্বর্ণের রিংটির প্রকৃত মালিককে শনাক্ত করে ও যথাযথ যাচাই-বাছাই শেষে তার হাতে রিংটি বুঝিয়ে দেন।
এ ঘটনায় বিদ্যালয় শিক্ষকরা শিক্ষার্থী পারিয়ার সততা ও নৈতিকতার ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন, গোমাতলী উচ্চ বিদ্যালয়ে আমরা শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা নয়,শিক্ষার্থীদের সততা, নৈতিকতা,মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার শিক্ষা দিয়ে থাকি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে এসব গুণের বিকল্প নেই।
বিদ্যালয় প্রধান শিক্ষক আবদু জলিল পারিয়ার এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। বর্তমান সময়ে এমনি সততার দৃষ্টান্ত সমাজের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক,অন্য শিক্ষার্থীদের জন্য অনুসরণীয়।
তিনি আরো জানান, এক সপ্তাহ পূর্বে স্বর্ণের রিং পেয়ে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম কে জমা দিয়ে দেন পারিয়া। কিন্তু প্রকৃত মালিক কে রিংটি ফেরত দেওয়া হয় রবিবার (২৮ জুন)।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর