বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় দ্বিতীয় হামলা, ইরানের সামরিক ঘাঁটিতে আমেরিকার এয়ার স্ট্রাইক

🗓 রবিবার, ২৮ জুন ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৮ জুন ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: আবারও ইরানের উপর বড়সড় সামরিক হামলা চালাল আমেরিকা।

হরমুজ প্রণালীর সংলগ্ন ইরানের একাধিক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এয়ার স্ট্রাইক চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনা।

ইরানের সংবাদমাধ্যমের খবর, দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় মার্কিন হামলা।

মার্কিন সেনার দাবি, পানামার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে ইরান।
তারই জবাবে হরমুজ প্রণালীর কাছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতকেন্দ্র, পাশাপাশি উপকূলীয় রাডার ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়েছে।
এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেন। তাঁর দাবি, ইরান ফের যুদ্ধবিরতি ভেঙেছে বলেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ট্রাম্প আরও সতর্ক করে বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছতে পারে, যখন সামরিক উপায়ে পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও বিকল্প থাকবে না।
সেই পরিস্থিতি তৈরি হলে ইরানের অস্তিত্বই সংকটের মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে কোনও জটিলতা তৈরি হলে ইরানের উচিত আলোচনার মাধ্যমে তার সমাধান খোঁজা।
তিনি স্পষ্ট জানিয়েছিলেন, কোনও কার্গো জাহাজে হামলা বরদাস্ত করা হবে না এবং হিংসার জবাব হিংসার মাধ্যমেই দেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ঘাঁটি এবং রাডার স্থাপনায় প্রথম দফায় হামলা চালায় আমেরিকা। তার পাল্টা হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালায় ইরান।
এর মধ্যেই ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় মার্কিন হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি।
ফলে দু’সপ্তাহ আগে হওয়া অন্তর্বর্তী শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর