বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি; উপকূলে আতঙ্ক

🗓 সোমবার, ২৯ জুন ২০২৬

👁️ ৬১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৯ জুন ২০২৬

👁️ ৬১ বার দেখা হয়েছে

ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর থেকে একটি মাছ ধরার ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সাগর এলাকা থেকে রবিবার সকালে তাদের ধরে নিয়ে যাওয়া হলেও বিষয়টি জানাজানি হয়ে সোমবার (২৯জুন) বিকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

অপহৃত জেলেরা হলেন— মাঝি সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) এবং মো. আইয়ুব (২৪)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

আবুল কালাম জানান, টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের বাসিন্দা আলী আহমদের মালিকানাধীন একটি ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে গিয়েছিলেন।

ছেঁড়া দ্বীপের কাছাকাছি পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাদের ট্রলারটি নিয়ন্ত্রণে নেয় এবং জেলেদের ধরে নিয়ে যায়। এসময় কাছাকাছি থাকা অন্যান্য ট্রলারগুলো দ্রুত সরে গিয়ে রক্ষা পায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, “সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। প্রাথমিকভাবে জেনেছি, তারা সবাই রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি” বলেন তিনি।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর