বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষার বাইকের পার্টস যেভাবে যত্ন নেবেন?

🗓 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

👁️ ১৩৪ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

👁️ ১৩৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: গোটা দেশ এখন জলীয় বাষ্পপূর্ণ মেঘেদের দখলে। সারা দেশ জুড়েই চলছে বর্ষা। এই পরিস্থিতিতে নানা সমস্যায় পড়েন বাইক চালকরা। বৃষ্টির জল, কিংবা রাস্তায় জমে থাকা জল আর আর্দ্র বাতাসের কারণে প্রায়ই বাইকের নানা যন্ত্রাংশ খারাপ হয়ে যায়। তাই এই বর্ষায় কী ভাবে যত্ন নেবেন আপনার বাইকের? জেনে নিন।

bike chain

বর্ষায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয় বাইকের চেন। তাই বর্ষায় নিয়মিত চেন পরিষ্কার রাখুন। চেনে জমে থাকা ময়লা, কাদা পরিষ্কার করে সপ্তাহে অন্তত একবার Weather Specific Lube ব্যবহার করুন।

bike brakes

বর্ষার সময়ে বাইকের ব্রেক কাজ না করার সমস্যাটি খুবই কমন। আর্দ্র আবহাওয়ার কারণে ব্রেকের স্টপিং পাওয়ার কমে যেতে পারে। আবার জমা জলে বেশিদিন ফেলে রাখলে কিংবা সঠিক যত্ন না হলে নষ্ট হতে পারে বাইকের ডিস্ক ব্রেক। তাই ব্রেকে জল লাগলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। প্রয়োজন হলে ডিস্ক প্যাড পালটে নিন।

bike tyres

বাইকের চাকা বর্ষার রাস্তায় সবথেকে বেশি স্কিড করে। তাই আপনার বাইকের টায়ারের গ্রিপ ঠিক আছে কি না দেখে নিন। যদি, টায়ার বেশি পাতলা হয়ে যায় তা হলে দ্রুত তা চেঞ্জ করে নেওয়াই ভালো।

bike covers

বৃষ্টির জলে বাইকের ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট সহজেই খারাপ হয়ে যেতে পারে। তাই বৃষ্টি হলে বাইকটি কোনও শেডের তলায় রাখুন। সম্ভব হলে বাইকের কভার সঙ্গে রাখতে পারেন। বেশিক্ষণ কোথাও পার্ক করে রাখতে হলে কভার ব্যবহার করুন।

bike battery

বাইকের ব্যাটারি আউটলেট, কিংবা স্পার্ক প্লাগের উপরের অংশে জল নিরোধক ব্যবহার করতে পারেন। বাজারে এ জন্য নানা রকমের স্প্রে এবং গ্রিজ় পাওয়া যায়।

bike headlight

বর্ষায় জল ঢুকে আপনার বাইকের হেড লাইট, ইন্ডিকেটর লাইট বা টেল ল্যাম্প খারাপ হয়ে যেতে পারে। তাই নিয়মিত এই আলোগুলির কার্যকারিতা চেক করুন। কোনও সমস্যা হলে দ্রুত সারিয়ে নেওয়া বা রিপ্লেস করে নেওয়াই ভালো।

bike chrome

বৃষ্টির জলে আপনার সাধের বাইকটির ক্রোম ফিনিশ অংশগুলিতে দ্রুত জং পড়তে পারে। নষ্ট হয়ে যেতে পারে অন্য ধাতব পার্টসও। তাই নিয়মিত বাইকটি পরিষ্কার করুন। কাদা জমতে দেবেন না। প্রয়োজনে জং নিরোধক স্প্রে-ও ব্যবহার করতে পারেন।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর