বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

🗓 বুধবার, ০১ জুলাই ২০২৬

👁️ ৪৮ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ জুলাই ২০২৬

👁️ ৪৮ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস,উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ এর একটি দল।

মঙ্গলবার (৩০ জুন) রাতে উখিয়া থানার পালংখালী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আইয়াবুল ইসলামের ছেলে।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি দল পালংখালী বাজারে এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত সাজা ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

​র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর