বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

৬০-এ দাম্পত্যের নয়া ইনিংস আমিরের

🗓 রবিবার, ০৫ জুলাই ২০২৬

👁️ ৭৩ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৫ জুলাই ২০২৬

👁️ ৭৩ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান (Aamir Khan)। তৃতীয়বার দাম্পত্যের সম্পর্কে জড়ালেন অভিনেতা।

রবিবার, ৫ জুলাই মুম্বইয়ের পালি হিলের বাড়িতেই অত্যন্ত ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই নতুন জীবন শুরু করলেন আমির-গৌরী।

গত কয়েকদিন ধরেই আমির-গৌরীর বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। অবশেষে সম্পন্ন হলো বিয়ে।

আমির আগেই জানিয়েছিলেন, কোনও জাঁকজমক অনুষ্ঠান নয়, বরং একেবারে ঘরোয়া আয়োজনেই বিয়ে করবেন তিনি।

তিনি বলেছিলেন, ‘আমরা বাড়িতেই বিয়ে করছি। সবার আশীর্বাদ চাই, যাতে আমাদের নতুন পথচলা সুন্দর হয়।

‘ পরিবারের সদস্যদের নিয়ে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাড়ি সাজানো হয়েছিল ফুল ও আলো দিয়ে।

স্পেশাল ম্যারেজ অ্যাক্ট-এ বিয়ে হয়েছে আমির-গৌরী। তারপর পরিবারের সদস্যদের নিয়ে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাড়ি সাজানো হয়েছিল ফুল ও আলো দিয়ে।বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকার ও তাঁর স্ত্রী সুনীতা গোয়ারিকর।

এ ছাড়াও আমির এবং গৌরীর পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন। দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাওয়ে সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বরাবরই আলোচনায় থেকেছে।

তবে রীনা এবং কিরণ আমিরের তৃতীয় বিয়েতে উপস্থিত ছিলেন কি না, জানা যায়নি। তবে আমিরের আগের দুই পক্ষের সন্তানেরা এই বিশেষ উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

Aamir khan

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর