বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ৩৪৫ জন : বহিস্কার ২ জন

🗓 সোমবার, ০৬ জুলাই ২০২৬

👁️ ৬২ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৬ জুলাই ২০২৬

👁️ ৬২ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: চলতি এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন কক্সবাজার জেলায় মোট ৩৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

৬ জুলাই অনুষ্ঠিত এই পরীক্ষায় কক্সবাজার জেলায় মোট ১১ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ৩৪৫ জন অনুপস্থিত ছিলেন।

এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে দুইজনকে বহিষ্কার করা হয়।

এর মধ্যে কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজের একজন (কেন্দ্র-কুতুবদিয়া) এবং অপরজন কক্সবাজার কমার্স কলেজ এর পরীক্ষার্থী (কেন্দ্র- কক্সবাজার সিটি কলেজ)।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এইচএসসি পরীক্ষার প্রথম দিন জেলার ১৮টি কেন্দ্রে মোট ৯ হাজার ১২৭ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।

এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৯১৮ জন। ওইদিন অনুপস্থিত ছিল ২০৯ জন।

তবে, প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

জেলার ১৮টি কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর