বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় পাহাড় ধসে শিশুর মৃত্যু

🗓 সোমবার, ০৬ জুলাই ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৬ জুলাই ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় গত দুইদিনের টানা বর্ষনে পাহাড় ধসেএক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৬জুলাই) দুপুর আড়াই টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খলিফা মুরা আলিম্যার ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করেছে।

নিহত শিশুর নাম মো. মিনহাজ উদ্দিন (৭)। সে একই এলাকার কলিম উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনের বৃষ্টিতে পাহাড়ি এলাকায় বসবাস করা অত্যান্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠে।

দুপুরে ভারি বর্ষণের ফলে পাহাড়ের মাটি ধসে পড়ে কলিম উল্লাহর বাড়ির উপর।

এসময় বাড়ির দেওয়াল চাপা পড়ে শিশুটি মারা গেছে। স্থানীয় লোকজন এসে উদ্ধার কাজ শুরু করে। পরে মাটির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এদিকে পাহাড় ধসে শিশু মিনহাজের মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার ও এলাকারজুড়ে৷ সেই সাথে আশেপাশের পাহাড়ি এলাকায় বসবাস করা মানুষের মাঝে আতঙ্কও বিরাজ করেছে৷

স্থানীয় ইউপির সদস্য মনজুর আলম পাহাড় ধসে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারি বর্ষনের ফলে বসতভিটার পেছনে পানি জমে যায়। নিহত শিশু ও তার নানি পানি নিস্কাশনের কাজ করছিল।

এসময় হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়ে বসতঘরের উপরে পড়ে। এতে বাড়ির দেওয়াল চাপা পড়ে শিশুটি মারা যান। সঙ্গে থাকা নানিও আহত হন।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর