বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে ৫ গোলের থ্রিলার, মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

🗓 সোমবার, ০৬ জুলাই ২০২৬

👁️ ৪৩ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৬ জুলাই ২০২৬

👁️ ৪৩ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম অন্যতম শক্তিশালী স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম। এর একটা কারণ অবশ্যই এটির উচ্চতা। আর অন্য কারণ হচ্ছে মেক্সিকোর সমর্থক। সবকিছুর সঙ্গে এ বার যুক্ত হয়েছিল মেক্সিকো দলের সাম্প্রতিক ফর্ম। এই সবকিছুর বিরুদ্ধে লড়াই করতে নেমে বাজিমাত করল ইংল্যান্ড। বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন হ্যারি কেনরা।

১০ জনের ইংল্যান্ড ৩–২ গোলে হারিয়েছে স্বাগতিক মেক্সিকোকে

বিশ্বকাপের সহ আয়োজক মেক্সিকো এ বার আজতেকা স্টেডিয়ামে তিনটে ম্যাচ জিতে খেলতে নেমেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। শুধু এই বিশ্বকাপই নয়, আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো দলের বিশ্বকাপের রেকর্ড ভালো। ১৯৭০, ১৯৮৬ ও ২০২৬ সালে তারা এই স্টেডিয়ামে আটটা ম্যাচ জিতেছিল ও দুটোয় ড্র করেছিল (ইংল্যান্ড ম্যাচের আগে)। কিন্তু হ্যারি কেন ও জুড বেলিংহ্যাম জুটি সব ভেস্তে দিয়েছে। এবার জয় ও ড্রয়ের সঙ্গে যোগ হলো হারও।

ম্যাচের ৩৬ ও ৩৮ মিনিটে জুড বেলিংহ্যামের জোড়া গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে এই ম্যাচে প্রথমে গোল হজম করল মেক্সিকানরা। তাও আজতেকায়, যেটা প্রতিপক্ষের কাছে দুর্গ। কিন্তু এই জোড়া ধাক্কা সামলাতে খুব একটা সমস্যা হয়নি হিমিনেজ়দের। ৪২ মিনিটে জুলিয়ান কিনিয়োসের গোলে খাতা খোলে মেক্সিকো। তবে প্রথমার্ধেই মেক্সিকো এগিয়ে যেতে পারত। কিন্তু জোড়া গোল মিস করে সেই সুযোগ তারা হাতছাড়া করে।

গোল করে উদ্‌যাপন ইংল্যান্ড তারকা হ্যারি কেইনের

দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড ২-১ গোলে এগিয়ে থেকে শুরু করলেও ধাক্কাটা খায়। ৫৪ মিনিটে মেক্সিকোর জেসুস গায়ার্দোকে ফাউল করে লাল কার্ড দেখেন ইংল্যান্ডের রাইট ব্যাক জ্যাকেল কোয়ানসা। এই ১০ জনে লড়াই চ্যালেঞ্জ নিয়ে ইংল্যান্ডের অবশ্য পা কাঁপেনি। বরং তারা পাল্টা চাপ দিতে থাকে। যার ফল হিসেবে পায় ৬০ মিনিটে পেনাল্টি। উইঙ্গার অ্যান্থনি গর্ডনকে ফাউল করে মেক্সিকো গোলকিপার রাউল। পেনাল্টি থেকে গোল করে দলের ফল ৩-১ করেন হ্যারি কেন।

নাটক এখানেই শেষ নয়। যেই হ্যারি কেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। যার গোল ইংল্যান্ড ব্যবধান বাড়ান সেই প্লেয়ারের ভুলেই পেনাল্টি পায় মেক্সিকো। ৬৮ মিনিটে নিজেদের বক্সে ব্রায়ান গুতিয়েরেজ়কে ফাউল করেন হ্যারি কেন। পেনাল্টি পায় মেক্সিকো ও সেখান থেকে গোল করেন রাউল হিমিনেজ়। ম্যাচের ফল হয় ইংল্যান্ডের পক্ষে ৩-২।

২-০ থেকে ৩-২ হওয়ার পর ইংল্যান্ড রক্ষণের উপর চাপ কতটা ছিল সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। ম্যাচে ৩০ মিনিটেও বেশি সময় ১০ জনে খেলেছে থ্রি লায়ন্সরা। কিন্তু এক ডিফেন্ডার কম থাকলেও তুচেলের স্ট্র্যাটেজিতে তারা আটকে দেয় মেক্সিকোকে। ১০ জনের ইংল্যান্ডের সুযোগ নিয়ে মেক্সিকো আক্রমণের ঝাঁঝ অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। কিন্তু কড়া মার্কিংয়ে বাজিমাত করে ইংল্যান্ড।

harry kane and jude bellingham celebrating after score a goal vs mexico in fifa world cup 2026

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর