বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিবর্ষণে প্লাবিত মাতারবাড়ীর ষাইটপাড়া ও সাইরার ডেইলে ত্রাণ বিতরণ

🗓 বুধবার, ০৮ জুলাই ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৮ জুলাই ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: অতিবর্ষণের ফলে প্লাবিত মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ষাইটপাড়া, সাইরার ডেইলসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় অসহায় ও দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন- মহেশখালী উপজেলা প্রশাসন।

৮ই জুলাই দুপুরে ত্রাণ বিতরণ কার্যক্রমে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম অসহায় ও দুর্গত পরিবারের মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিছবাহ উদ্দিন মজীদি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

উপজেলা প্রশাসন জানায়, অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর