বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারো পাহাড়ধস : ৫ মাদ্রাসা শিক্ষার্থী নিহত (আপডেট)

🗓 বুধবার, ০৮ জুলাই ২০২৬

👁️ ৩৯ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৮ জুলাই ২০২৬

👁️ ৩৯ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস,উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারো পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

এতে ৫ মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় মাটি চাপা পড়ে আরো কয়েকজন নিখোঁজ থাকতে পারে ক্যাম্পের বাসিন্দারা ধারনা করছে।

তবে বিকেল ৫ টা পর্যন্ত ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ১৪ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে ক্যাম্প-৫ এর ব্লক এ-৫ এলাকায় এ ঘটনা ঘটে।

টানা ভারী বৃষ্টির মধ্যেই হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে পাশের খাদিজাতুল কোবরা মাদ্রাসা ও হিফজ খানার ওপর।

ক্যাম্পের বাসিন্দা করিম শাহাদাত জানিয়েছেন, দুর্ঘটনার সময় মাদ্রাসায় ৩০ থেকে ৫০ জনের বেশি ছাত্রী কোরআন শিক্ষা নিচ্ছিল। এসময় পাহাড় ধসের ঘটনা ঘটে।

পাহাড়ধস শুরু হলে কয়েকজন ছাত্রী দৌড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে বেশিরভাগই কাঁদা ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

ঘটনার পর ক্যাম্পের বাসিন্দারা হাত মাটি সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান জোরদার করেন।

উদ্ধারকাজে অংশ নেওয়া রোহিঙ্গা নাগরিক আব্দুল্লাহর দাবি, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক শিক্ষার্থী আটকে থাকতে পারে।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর