বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

🗓 বুধবার, ০৮ জুলাই ২০২৬

👁️ ৩১ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৮ জুলাই ২০২৬

👁️ ৩১ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলা পুলিশের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম ও বাহিনীর সার্বিক কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার কক্সবাজারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় তাদের পেশাগত, প্রশাসনিক ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধার বিষয়গুলো শুনে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন পুলিশ সুপার।

একই সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারী কর্মকর্তা ও ফোর্সদের পুরস্কৃত করা হয়।

পুলিশ সুপার তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং নির্ধারিত মূল্যায়ন মানদণ্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ কর্মকর্তাদেরও সম্মাননা প্রদান করেন।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

পুলিশ সুপার দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে কার্যকর দিকনির্দেশনা দেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

May be an image of studying and text that says 'DISTRICTPOLICE.COXSBAZAR DISTRICT POLICE COX'S BAZAR আছ্াম 間 AGUA'

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর