বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বর্ষণে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্লাবিত পরীক্ষা স্থগিত

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ৪৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ৪৬ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁওতে অব্যাহত বৃষ্টিপাতে প্লাবিত হয়ে পড়ে উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়।

জানা যায়,৯ জুলাই (বৃহস্পতিবার) পঞ্চম দিনের মতো টানা বর্ষণে বিদ্যালয়ের বৃহৎ খেলার মাঠ পানিতে পরিপূর্ণ হয়ে যায়।

সে সাথে স্কুলের নানা শ্রেনী কক্ষেসহ বারান্দায় পানিবন্দি হয়ে পড়েছে ফলে বিদ্যালয়ের

চলমান অর্ধ-বার্ষিক পরীক্ষায় আসা অসংখ্য ছাত্র-ছাত্রীদেরকে দুর্ভোগে পড়তে হচ্ছে সৃষ্ট বন্যার পানির কারণে।

এমনকি উপজেলার আওতাধীন ৫টি ইউনিয়নে বিভিন্ন পাড়া-মহল্লায় ভারী বৃষ্টিপাতে নানা গ্রাম্য সড়ক-উপসড়কে প্লাবিত হয়ে সাধারণ মানুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাফেরায় চরমভাবে বেকায়দায় পড়েছেন।

সূত্র মতে, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রচার করা যাচ্ছে যে, ফুলেশ্বরী নদীর আকস্মিক বন্যায় ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় প্লাবিত হওয়ায় বৃহস্পতিবারের অর্ধ বার্ষিক /প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়।

আগামী পরীক্ষাসমুহ যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানা যায়।

আকস্মিক বন্যার কারনে অর্ধ-বার্ষিক পরীক্ষা স্থগিত করার সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর