মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় বন্যাকবলিত ৬৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৪৭ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৪৭ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বন্যাকবলিত পানিবন্দি ৬৫০ পরিবারের মানুষের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়েছে।

শুক্রবার প্রথম দফায় ৪০০ পরিবার ও শনিবার দ্বিতীয় দফায় ২৫০ পরিবারসহ মোট ৬৫০ পরিবারের মাঝে কক্সবাজারের আইনজীবী সহকারী ও পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. (ঋনদান সমিতি) এর সভাপতি মুহাম্মদ তারেক ছিদ্দিকী।

তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জালিয়াখালী, মগকাটা, মইয়াদিয়া, আশ্রয়ন (মুজিবকিল্লা),পুর্ব বিলহাসুরা ও সিরাদিয়া এলাকায় বানভাসি মানুষের নৌকা যোগে দ্বারে দ্বারে গিয়ে এসব ত্রাণ পৌঁছে দেন এবং তাদের খোঁজখবর নেন।

তারেক ছিদ্দিকী বলেন, গত এক সপ্তাহ টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় পুরো পেকুয়া প্লাবিত হয়। বিশেষ করে ৩ নং ওয়ার্ডের মানুষ পানিবন্দি ও ঘরবন্দি হয়ে পড়ে। অধিকাংশ ঘরে পানি ঢুকেছে।

অনেকের ঘরে রান্নাও হয়নি। নৌকা ছাড়া যাতায়াত প্রায়ই অসম্ভব। বিবেকের তাড়নায় তাদের পাশে ছুটে আসা।

আমি আহবান করছি, সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক সংগঠনকে যার যার সাধ্যমত বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর।

এই বিভাগ এর আরো খবর

নিরাপদ সীমার নিচে সারের মজুত

রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর