মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে আমন ধানের বীজতলা সংগ্রহে ব্যস্ত কৃষকরা

🗓 রবিবার, ১৯ জুলাই ২০২৬

👁️ ৫৯ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৯ জুলাই ২০২৬

👁️ ৫৯ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::  ঈদগাঁওতে বর্ষা মৌসুমে বৃষ্টিভেজা আবহাওয়া ও হঠাৎ প্রখর রোদ উপেক্ষে করে আমন ধানের বীজতলা সংগ্রহে ব্যস্তমুখর হয়ে উঠে কৃষকরা।

মাঠজুড়ে চলছে সবুজে বীজতলা তৈরীর ধুম, কৃষকরা সময়মতো আবাদ সম্পন্ন করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন।

ঈদগাঁও মাইজ পাড়াও জালালাবাদের বটতলী পাড়ায় কয়েকদিন ধরে এমন দৃশ্য দেখা যায়, কৃষকেরা পানিতে নেমে বীজতলা সংগ্রহ করেন।

কোথাও পরিবারে সদস্যরা কাজ করেন,আবার কোথাও শ্রমিক নিয়োগ করে জমিতে বীজতলা সংগ্রহ করছেন। বৃষ্টিসহ রোদের পালা বদলের মধ্যেও কৃষকদের কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠে গ্রামের কৃষিজমি।

স্থানীয় কৃষক নজির আহমদ জানান, ২/১দিন হলো অল্পটুকু জমিতে ধান ফেলা হয়েছে। সেটি পরিপূর্ণ চারা হয়ে তুলে রোপন করতে মাসাধিক সময় লাগতে পারে।

প্রথম পযার্য়ে কিছু ধান ফেলেছিলাম, সেগুলো নষ্ট হয়ে পড়ায় দ্বিতীয় দফায় আবারো ফেলা হয়েছে।

ঈদগাঁও ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান জানান, চলতি আমন মৌসুমে ঈদগাঁওতে ৯শত হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

তিনি আরো বলেন, ইতিমধ্যে উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের পক্ষ থেকে কিছু সংখ্যক প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার এবং বীজধান বিতরন করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

নিরাপদ সীমার নিচে সারের মজুত

রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর