নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া থানা পরিদর্শনে আসছেন কক্সবাজারের পুলিশ সুপার সাইফ উদ্দিন।
শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার জেলার পুলিশ সুপার সাইফ উদ্দিন কুতুবদিয়া থানা পরিদর্শন করবেন বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, তাঁর এই সফরকালে থানার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় এবং থানার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের কথা রয়েছে।
পুলিশ সুপারের এ আগমনকে ঘিরে কুতুবদিয়া থানা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।













