রোতাব চৌধূরী :: ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থ বছরের আওতায় কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল চকরিয়া উপজেলার ০৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে মাসব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন।
এতে সভাপতিত্ব করেন বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল কাদের।
এছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল করিম,ছৈয়দ খুরশিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, জব্বারনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব,ইকরা একাডেমি বদরখালীর অধ্যক্ষ মৌলানা সিরাজুল ইসলাম বদরী,বদরশাহ একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ এবং বদরখালী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ নুরুল ইসলাম।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে নিজেদের মত করে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত আলোচনায় সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রথমত, পড়ালেখা ও মা-বাবার কথা মান্য করা দ্বিতীয়ত, যার যার ধর্ম অনুসারে নিয়মিত প্রার্থনা করা এবং তৃতীয়ত, প্রতিদিন শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলা ও নিয়মিত হাঁটা করতে হবে।
আরো বলেন, এ্যাথলেটিক্সকে মাদার অব স্পোর্টস হিসেবে আখ্যায়িত করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, মাসব্যাপী অনুর্ধ্ব ১৪ অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সম্পন্ন করে যেসকল শিক্ষার্থী সনদ গ্রহণের উপযুক্ত হবেন, তাঁদেরকেই শুধুমাত্র সনদপত্র প্রদান করা হবে মর্মে আশা ব্যক্ত করেন।
অন্যদিকে সভাপতি সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করেন এবং এই অসাধারণ প্রশিক্ষণ পরিচর্চার জন্য এ প্রতিষ্ঠানকে বেছে নেওয়ায় জেলা ক্রীড়া অফিসারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।














