বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্জনিয়ায় বিপুল পরিমান অস্ত্র ও গূলিসহ এক নারী আটক

🗓 Thursday, 8 January 2026

👁️ ৮০ বার দেখা হয়েছে

🗓 Thursday, 8 January 2026

👁️ ৮০ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ জেসমিন সুলতানা রিয়া (২০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ভোরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আহমদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বসত ঘরে এই তল্লাশি চালায়।

অভিযান শেষে সকাল সাড়ে ৭ ঘটিকায় জব্দ তালিকা মূলে নিম্নলিখিত সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

উদ্বার করা অস্ত্রের মধ্য রয়েছে ১টি দেশীয় তৈরি এলজি, ২টি পুরাতন জংধরা পিস্তল, ৬টি চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি, ৪টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা, ১টি বন্দুকের বাটের অংশ বিশেষ, ২টি লম্বা ধারালো দা, ১টি খেলনা পিস্তল, ২টি বাটন মোবাইল এবং ১টি কাটার।

পুলিশ জানায়, আটককৃত জেসমিন সুলতানা রিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার এবং ডাকাত রহিম এর।

আটক রিয়া দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের সকল অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামি ডাকাত ল্যাং আবছার ও ডাকাত রহিমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আটক আসামির বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর