মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচাবাজারে এই অভিযান চালানো হয়।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুপায়ন দেব এর ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
এতে চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টার আরিফুল ইসলাম, পৌর ইন্সপেক্টও হায়দার আলী, চকরিয়া থানা পুলিশ ও আনসার সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মচারীরা সাথে ছিলেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, রমজানকে সামনে রেখে অসাধ্য ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছেন বলে জানতে পারি।
এর ভিত্তিতে শুক্রবার বিকালে সহকারি কমিশনা (ভুমি) রুপায়ন দেব এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকটি প্রতিষ্টানের কাছ থেকে ৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুপায়ন দেব জানান, রমজানকে সামনে রেখে যাতে ব্যবসায়ীরা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে সেজন্য অভিযান চালানো হয়েছে।
এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।














