বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দেড় যুগ পর বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিলেন পেকুয়ার বেলাল হায়দার

🗓 Friday, 20 February 2026

👁️ ৬ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: দীর্ঘ দেড় যুগ অপেক্ষা ও আইনি লড়াই শেষে অবশেষে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়েছেন বেলাল উদ্দিন হায়দার।

২৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও গেজেট প্রকাশ না হওয়ায় চাকরিতে যোগ দিতে পারেননি তিনি।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে গেজেট প্রকাশ হলে অবশেষে তিনি স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন।

জানা গেছে, ২০০৫ সালে ২৭তম বিসিএস পরিক্ষা দিয়ে ২০০৭ সালে উত্তীর্ণ হন তিনি।

কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ছাত্র রাজনীতি।ওই সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়।

এরপর তিনি আদালতের শরণাপন্ন হন। দীর্ঘদিন মামলার কার্যক্রম স্থগিত থাকলেও গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলাটি পুনরুজ্জীবিত হয়।

পরবর্তীতে হাইকোর্ট বিভাগে দীর্ঘ শুনানি শেষে আদালত ২৭তম বিসিএসের গেজেট প্রকাশসহ তাকে স্বাস্থ্য ক্যাডারে পদায়নের নির্দেশ দেন।

আদালতের সেই নির্দেশনার ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ তাকে নিয়োগ দেয়।

এরই ধারাবাহিকতায় তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

বেলাল উদ্দিন হায়দার পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড সিকদার পাড়ার মৃত ফজল করিম এর পুত্র।

তিনি দীর্ঘদিন ধরে পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি এমবিবিএস চিকিৎসক হিসেবে ব্যক্তিগত চেম্বারের মাধ্যমে স্থানীয় মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে বেলাল হায়দার বলেন, ২৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তার গেজেট আটকে দেওয়া হয়েছিল।

তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘ ১৮ বছর পর বিজ্ঞ আদালতের রায়ে গেজেট প্রকাশ হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আমাকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ক্যাডার হিসেবে নিয়োগ দিয়েছে এটা আমার জীবনের বড় প্রাপ্তি। বাকি সময়টুকু তিনি মানুষের সেবায় নিয়োজিত রাখবেন।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর