শুক্রবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট! ২ ব্যবসায়ীকে জরিমানা

🗓 Thursday, 26 February 2026

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Thursday, 26 February 2026

👁️ ১০ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: পবিত্র মাহে রমজান উপলক্ষে বড় মহেশখালী নতুন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষে ২৬ ফেব্রুয়ারী বিকালে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন-মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার এর আদালত।

এ সময় ফুটপাত দখল এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার কারণে অভিযুক্ত ৩ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগীতায় ছিলেন – মহেশখালী থানার পুলিশের একটি চৌকস টিম ও আনসার সদস্য।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রুপম কান্তি দে, মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের নাজির মাঈনুল হাসান সহ সংশ্লিষ্ট জন।

মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার বলেন,পবিত্র রমজান মাস উপলক্ষ্যে জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা চলমান থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর