বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় জেলে হত্যা ও ট্রলার ডুবির ঘটনায় এক আসামির ৫ দিনের রিমান্ড, চারজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

🗓 Wednesday, 4 March 2026

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 4 March 2026

👁️ ১১ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় ফিসিং ট্রলারে জলদস্যু হামলা ও পৃথক নৌ-দুর্ঘটনার ঘটনায় গ্রেফতার পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর মধ্যে হত্যা মামলার এক আসামির পাঁচ দিনের এবং ট্রলার দুর্ঘটনা মামলার চার আসামির তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

‎গত ২৫ ফেব্রুয়ারি উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন সংলগ্ন সাগর এলাকায় জলদস্যুদের গুলিতে শাহাদাত হোসেন খোকন নামে এক জেলে নিহত হন।

তিনি উত্তর ধূরুং ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় নিহতের ভাই জসিম উদ্দিন কুতুবদিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‎মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব-১৫ কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মোহাম্মদ আরিফকে গ্রেফতার করে।

পরে তাকে আদালতে সোপর্দ করা হলে কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

‎অন্যদিকে একই দিনে ফিসিং ট্রলি জাহাজের ধাক্কায় ১৭ জন মাঝিমাল্লাবাহী একটি ট্রলারে দুর্ঘটনা ঘটে। এতে দুইজন জেলে নিহত হন।

এ ঘটনায় ট্রলারের মালিক নাছির উদ্দীন বাদী হয়ে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেন।

‎পুলিশ জানায়, ওসি মাহবুবুর রহমানের নির্দেশনায় এবং উপপরিদর্শক প্রবাল সিনহার নেতৃত্বে অভিযান চালিয়ে এম টি মেরিনটাই-১ জাহাজে থাকা ফিশিং জাহাজের স্কিপার, ইঞ্জিনিয়ার ও পরিচালকসহ চারজনকে গ্রেফতার করা হয়। আদালতে হাজির করলে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

‎এদিকে গ্রেফতার আরিফকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

‎ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন কুতুবদিয়া ফিসিং মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন এবং নিহতদের স্বজনরা।

‎পুলিশ জানিয়েছে, দুই মামলার তদন্ত চলমান রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর