বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

🗓 Wednesday, 4 March 2026

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 4 March 2026

👁️ ১১ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: পবিত্র রমজান মাসে যাতে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়াতে না পারে নিয়মিত বাজার তদারকি করছেন কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমানা আদালতের মাধ্যমে জরিমানাও আদায় করছেন।

এরই অংশ হিসেবে বুধবার (৪ মার্চ) দুপুরে চকরিয়া পৌরসভা সদরের কাঁচাবাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার।

এসময় সাথে ছিলেন- সহকারি কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যিিজস্ট্রেট রুপায়ন দেব, চকরিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মালামাল রাখাসহ নানা অপরাধে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় ব্যবসায়ীদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্করা করা হয় অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করতে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার বলেন, রমজানের শুরু থেকে কঠোরভাবে বাজার মনিটরিং করা হচ্ছে।

তার কারণে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াতে পারেনি। যারা বেশি দামে পণ্য বিক্রি করছে বলে খবর আসছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমানা আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।

এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর