বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রলিং জাহাজের ধাক্কায় নিহত কুতুবদিয়ার দুই জেলে পরিবারে আর্থিক সহায়তা প্রদান

🗓 বুধবার, ১১ মার্চ ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১১ মার্চ ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলিং জাহাজের ধাক্কায় নিহত দুই জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি সাগরে মাছ ধরার সময় ট্রলিং জাহাজের ধাক্কায় একটি ফিশিং বোট ডুবে গিয়ে মর্মান্তিকভাবে নিহত হন দুই জেলে মৎস্যজীবী – আকতার আলম ও জিয়াবুল করিম।

নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে জেলা প্রশাসক ও কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাব ইকবাল হাসান এবং কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জয়নাল আবেদীন।

এ সময় উপস্থিত ব্যক্তিরা নিহত জেলেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতে সাগরে মাছ ধরার সময় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর