রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবস উদযাপনে চকরিয়ায় প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

🗓 শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

👁️ ৩০ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

👁️ ৩০ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা এগারোটায় চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এবং মহান স্বাধীনতা দিবস উদযাপনে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আরিফ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিন, চকরিয়া থানার ওসি তদন্ত নুর আলম মাছুম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে প্রমুখ।

এছাড়াও সভায় সরকারি দপ্তরের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সুধীজন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর