রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে মিলল যুবকের তিন টুকরো মরদেহ

🗓 বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

👁️ ৬১ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

👁️ ৬১ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন, টেকনাফ ::  কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাত যুবকের তিন টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, সড়কের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী অবস্থায় মরদেহের তিনটি খণ্ডিত অংশ উদ্ধার করে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর