সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ৯০’র এরশাদবিরোধী আন্দোলনের নেতা তপন শর্মার মৃত্যুতে শোকের ছায়া

🗓 রবিবার, ২৪ মে ২০২৬

👁️ ৩৭ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৪ মে ২০২৬

👁️ ৩৭ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: ৯০’র এরশাদবিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো ছাত্রনেতা, কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা, হাসপাতাল সড়কস্থ বঙ্গপাহাড় সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের উপদেষ্টা তপন শর্মা আর নেই।

শনিবার (২৩ মে) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

প্রয়াত তপন শর্মা ছিলেন বঙ্গ শর্মার নাতি এবং গোপাল শর্মার দ্বিতীয় ছেলে। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বিশেষ করে ৯০’র এরশাদবিরোধী আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা সহযোদ্ধাদের মাঝে আজও স্মরণীয় হয়ে রয়েছে।

তাঁর মৃত্যুতে কক্সবাজারের এরশাদবিরোধী আন্দোলনের সহকর্মী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তপন শর্মার মৃত্যুতে কক্সবাজারে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শারদীয় প্রকাশনা পরিষদের শোক

শ্রদ্ধেয় তপন শর্মার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছে শারদীয় প্রকাশনা পরিষদ। ২৩মে এক শোক বার্তায় শারদীয় প্রকাশনা প্রতিমা স্মরণিকার সম্পাদক চঞ্চল দাশ গুপ্ত বলেন-তপন শর্মা ছিলেন আমাদের জন্য এক ইতিবাচক প্রেরণা। তিনি একজন পরোপকারী,বিরল ব্যক্তিত্ব এবং সদা হাস্যময়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।সেইসাথে তার আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সববেদনা প্রকাশ করছি।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর