এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ২৪মে সকাল ১১টায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি গ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত জিআর (ত্রাণ) চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা,ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কক্সবাজার-০৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল উপস্থিত থাকতে না পারায়, তাঁর পক্ষে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এই ত্রাণ ও নগদ অর্থ তুলে দেন ঈদগাঁও উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ জালালাবাদ বিএনপির সভাপতি নুরুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক কামাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহেরসহ স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চাল এবং নগদ অর্থ পেয়ে খুশিতে উৎফুল্ল অসহায় নারী-পুরুষ।
ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে দুর্যোগকালীন সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
যেকোন প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সব সময় বদ্ধপরিকর।














