আব্দুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি ও উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত পিলার ৪১–৪২ এলাকার শূন্যরেখার বাংলাদেশ অংশের প্রায় ২০০ গজ ভেতরে পলাশছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার।
নিহতরা হলেন—ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকার ঐমং চাকমার ছেলে চিংক্ষং চাকমা (৪৪), শুনি অং চাকমার ছেলে চোপোচিং চাকমা (৪৭) এবং মৃত নেমং তংচ্যংগার ছেলে অংক্যমং তংচ্যংগা (৪৫)।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সীমান্তের মিয়ানমার অংশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অবস্থান রয়েছে।
ধারণা করা হচ্ছে, ওই এলাকায় পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহতরা স্থানীয়ভাবে কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন। কাজের সময়ই তারা বিস্ফোরণের শিকার হন।













