সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় ২৪ ঘন্টার ব্যবধানে পুকুরে ডুবে আবারও শিশুর মৃত্যু

🗓 রবিবার, ২৪ মে ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৪ মে ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: ‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ২৪ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে আরও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎নিহত শিশুটি উত্তর ধুরুং জইজ্যার পাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের দেড় বছরের কন্যা মরিয়ম বিবি ।

পরিবারের সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অগোচরে পানিতে পড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের প্রতি আরও বেশি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

এর আগের দিন শনিবার দুপুরে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকায় পানিতে ডুবে আদর মিয়া (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।। নিহত আদর মিয়া নুরুল হোছাইনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অজান্তে পানিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ২টা ৩৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নব বেগম জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর