মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা থেকে রক্ষায় ঈদগাঁওর কালিরছড়া ওয়াপদা বেড়ীবাঁধ নির্মাণ

🗓 মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

👁️ ১৫ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আওতাধীন সদর ইউনিয়ন কালিরছড়ায় ওয়াপদা বেড়ীবাঁধ নির্মাণ কাজ চলছে পুরোদমে।

মঙ্গলবার বিকেলে ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া খালের পাশঘেষেই এই বেড়ীবাঁধ নির্মাণের দৃশ্য চোখে পড়ে।

পশ্চিম অংশে রেললাইন হতে কালিরছড়া তাহফিজুল মাদ্রাসা সংলগ্ন পর্যন্ত বেড়ীবাঁধ নির্মাণেই মাটি ভরাটের কাজ চলমান।

স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষামৌসুমে বন্যার পানি প্লাবিত হতো মাদ্রাসা,হেফজখানা, বাজারে বিভিন্ন স্থাপনা।

চলতি বছর উঁচু করে মাটি দিয়ে টেকসই ভিত্তিতে বন্যার পানি থেকে রক্ষা কল্পেই ওয়াপদা বেড়ীবাঁধ নির্মাণে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।

এই বেড়ীবাঁধ দেখভালে নিয়োজিত নুরুজ্জামান জানান, দীর্ঘ (২৪ চেইন) লম্বা বেড়ীবাঁধ নির্মাণের কাজ প্রায় শেষ। মাত্র অল্প কাজ বাকী রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর