মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত

🗓 শনিবার, ১১ অক্টোবর ২০২৫

👁️ ২৭৫ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১১ অক্টোবর ২০২৫

👁️ ২৭৫ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি,কক্সবাজার জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিশু সমাবেশ,প্রতযোগিতা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার  শিশু একাডেমি মিলনায়তনে সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও শিশু সমাবেশে জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো:আব্দুল আউয়াল,সমন্বিত শিশু প্রশিক্ষণ ও পুণর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আক্তার, ব্র‍্যাক জেলা প্রতিনিধি অজিত নন্দীসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা এ সময় সমাজের বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের অধিকার রক্ষায় সকলকে যত্নবান হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো: মুনির ও উর্মি সাদিয়া।

এতে সমন্বিত শিশু প্রশিক্ষণ ও পুণর্বাসন কেন্দ্র, অরুণোদয়, মুক্তি, পালস,ইপসা থেকে প্রায় ১২৫ জন শিশু অংশগ্রহণ করে।

সভা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় এবং সবশেষে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই বিভাগ এর আরো খবর

যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবী সহকারী পরিষদ, উখিয়া’র আত্মপ্রকাশ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর