নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে আরাফাত নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
নিহত আরাফাত বিদ্যুৎ মার্কেট এলাকার মাহামুদুল করিমের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসমা সুলতানা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।













