মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সহ সারাদেশে ভূমিকম্প

🗓 শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

👁️ ৩৭৭ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

👁️ ৩৭৭ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার সহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিলো ৫ দশমিক ৭।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ঢাকার নরসিংদীর শীতলক্ষ্যা নদীর তীরে মাধবদী এলাকায়।

ফলে দেশের ভেতর প্রচন্ডভাবে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বেশ কয়েক সেকেন্ড ধরে এই ভূকম্পন স্থায়ী ছিলো।

ভূমিকম্পের ফলে মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।

বিশেষ করে বহুতল ভবনে থাকা মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে কক্সবাজারে কোনো ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

তবে ঢাকায় বেশকিছু ভবনে ফাটল ও হেল পড়ার খবর শোনা গেছে।

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের ছাদের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন।আহত হয়েছে অর্ধশতাধিক।

ভূমিকম্প–বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার  বলেন, যে অঞ্চলে ভূমিকম্পটি হয়েছে, সেটি ইন্দো-বার্মা টেকটোনিক প্লেটের অংশভুক্ত।

তিনি আরও বলেন, ভূমিকম্পটিতে যে তীব্র, যে প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়েছে, তা তাঁর অভিজ্ঞতায় বাংলাদেশের পটভূমিতে এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

এই বিভাগ এর আরো খবর

যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবী সহকারী পরিষদ, উখিয়া’র আত্মপ্রকাশ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর