বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ১১ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

🗓 রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

👁️ ১৯৪ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

👁️ ১৯৪ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

যার আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ফারির বিল এলাকায় অবস্থান নেয়।

রাত ১২টা ৩০ মিনিটের দিকে মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ জানায়।

এসময় তারা হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।

পরে ব্যাগগুলো তল্লাশি করে খাকি টেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৩৬ কাট, অর্থাৎ ৩,৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চোরাকারবারিদের ধরতে রাতভর এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন,“পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, “সীমান্ত পাহারা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থান বজায় রেখেছে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

এই বিভাগ এর আরো খবর

মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সৃজিত-মিথিলার ডিভোর্স ?

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর