সোমবার ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণমন্ত্রী হয়ে রবিবার কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 

🗓 Saturday, 7 March 2026

👁️ ৩৯ বার দেখা হয়েছে

🗓 Saturday, 7 March 2026

👁️ ৩৯ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০১ (চকরিয়া পেকুয়া) আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নির্বাচনের পরদিন তিনি পেকুয়া উপজেলা সদরের নিজ বাসভবন থেকে মরহুম বাবা-মায়ের কবর জেয়ারত শেষে রাজধানী ঢাকায় ফিরে যান।

এরপর নিরংকুশ ম্যান্ডেট নিয়ে বিজয়ী বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনে তিনি ব্যস্থ সময় অতিবাহিত করেন রাজধানীতে।

এরইমধ্যে নতুন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত হন কক্সবাজার-০১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দুইদিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আগামী ৮ ও ৯ মার্চ দুই দিনের সফরে তিনি কক্সবাজারে অবস্থান করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৮ মার্চ রোববার দুপুর ২টায় তিনি বাংলাদেশ সচিবালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সড়কপথে রওনা দেবেন।

পরে বিকেল ৩টা ৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন।

একই দিন বিকেল ৪টা ১০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন।

সেখান থেকে সড়কপথে কক্সবাজার সার্কিট হাউজে যাবেন এবং সংক্ষিপ্ত সময় অবস্থান করবেন।

পরে সন্ধ্যা ৭টায় তিনি কক্সবাজার থেকে পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। রাত ৮টার দিকে পেকুয়ায় পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

পরদিন ৯ মার্চ সোমবার সকাল ১০টায় পেকুয়া থেকে আবার কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

দুপুর ২টায় তিনি কক্সবাজার সার্কিট হাউজ থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন।

পরে বিকেল ২টা ৪৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে গুলশানস্থ নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া স্বাক্ষরিত সফর সূচীতে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর