সোমবার ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে সমুদ্র এলাকা দিয়ে সিমেন্ট পাচারকালে ১০ পাচারকারী আটক

🗓 Saturday, 7 March 2026

👁️ ২৭ বার দেখা হয়েছে

🗓 Saturday, 7 March 2026

👁️ ২৭ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন, টেকনাফ :: মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ৭ মার্চ (শনিবার) মধ্যরাত ১২টার দিকে অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

এ সময় পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত পাচারকারী, জব্দকৃত সিমেন্ট ও ব্যবহৃত ফিশিং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর